
ইসলামীক ক্যুইজ - মসজিদ সম্পর্কে বিস্তারিত.
(১) মসজিদ অর্থ কি ?
✓ সিজদা করার জায়গা । অর্থাৎ অবণত হওয়ার জায়গা ।
(২)মসজিদকে কার ঘর বলা হয় ?
✓মসজিদকে আল্লাহর ঘর বলা হয় । যেখানে আল্লাহর এবাদত করা হয় ।
(৩) প্রথম মসজিদ কোনটি ?
✓সপ্ত আসমানে ফেরেশতা ও জ্বেনেদের এবাদতের জন্য বায়তুল মামুর ।
(৪)পৃথিবীর প্রথম মসজিদ কোনটি ?
✓কাবা । ( বায়তুল্লাহ , মসজিদুল হারাম ) যা মক্কায় অবস্থিত ।
(৫)পৃথিবীর দ্বিতীয় মসজিদ কোনটি ?
✓মসজিদুল আকসা , জেরুজালেম ।
(৬)কাবা কে তৈরি করেন ?
✓সাড়ে ন'হাজার বছর পূর্বে আদম আ .।
(৭)কার অনুকরণে কাবা ?
✓বায়তুল মামুরের অনুকরণে ।
(৮)কাবা ঘরের মধ্যে কি নামাজ হয় ?
✓ হয় না । হয় , কাবাকে লক্ষ করে এর চতুর্দিকে । (৯)মসজিদুল আকসা কাবার কত পরে হয় ?
✓কাবা তৈরির ৪০ বছর পর ।
(১০)মসজিদের মধ্যে শ্রেণি বিভাগ আছে কি ?
✓আছে । ওয়াক্তিয়া মসজিদ , জুম্মা মসজিদ । (১১)মসজিদের মধ্যে বড় ছোট আছে কি ?
✓সাইজে বড় ছোট আছে কিন্তু মর্যাদায় সব সমান ।
(১২) মদিনার রসুল (স:)স্মৃতির প্রথম মসজিদ কোনটি ?
✓মসজিদে কোবা , মদিনা থেকে তিন মাইল দূরে ।
(১৩) মসজিদে কোবা কবে তৈরি হয় ?
✓৬২২ খৃষ্টাব্দে মক্কা থেকে মদিনা হিজরতের পথে ।
(১৪) মসজিদুন্নবী কোন মসজিদকে বলে ?
✓মুহাম্মদ স . - এর হাতের প্রথম মসজিদ পরিপূর্ণ ভাবে মদিনায় হিজরত করার পর ৬২২ খৃষ্টাব্দে ।
(১৫) মসজিদুন্নবীর জমিটি কার ছিল ?
✓দুই এতিম বালকের । নাম সোহেল ও সোহায়েল ।
(১৬) কত টাকা দিয়ে মসজিদুন্নবীর জমি কেনা হয় ?
✓ ১০ দিনারে ।
(১৭)মসজিদুন্নবীর জমি কার টাকায় কেনা হয় ?
✓ আবু বকর সিদ্দিকীর টাকায় ।
(১৮)মসজিদুন্নবীর জমিটি কি রকম ছিল ?
✓পোড়ো জমির কিছুটা ছিল খৃষ্টানদের কবর । কিছুটাই উট বাঁধা হত । কিছুটাই উটের ও শুকান হত । ভিত খুঁড়ে মৃতদেহের হাড় বের হলে অন্যত্র নিয়ে গিয়ে পুঁতে দেওয়া হয় ।
(১৯)ভিত দেওয়া হয় কিভাবে ?
✓প্রথমে পাথর বসান হজরত মুহাম্মদ (স:) তারপর আবু বকর সিদ্দকী রা. তারপর হজরত ওমর রা.। মসজিদুন্নবীর বিবরণ— ৬০ হাত × ৭০ হাত সাইজের মসজিদে পাথরের ভিত দেওয়া হয় । ভিত তিন হাত উঁচু হয় । প্রথমে দরজা ছিল তিনটি । খেজুর গাছের খুঁটি ।
(২০) হজরত মুহাম্মদ (স:) - এর এন্তেকালের সময় মদিনার মসজিদের সংখ্যা কটি ছিল ?
✓নয়'টি। মসজিদে বনু আমর , মসজিদে বনু সায়েদা , মসজিদে বনু উবাইদা , মসজিদে বনু জারিক , মসজিদে বনু সালাম , মসজিদে বনু গিফার , মসজিদে বনু আসলাম , মসজিদে জুহাইনা , মসজিদে বনু রিয়াদাহ , মসজিদুন্নবী ও মসজিদে কুবা ছিল ।
(২১) ক'টি মসজিদের নাম কোরআনে আছে ?
✓তিনটি । মসজিদে কাবা , মসজিদে আকসা , মসজিদে জেরার ।
(২২) মসজিদে জেরার নাম করণ কেন হয় ?
মদিনার অনতি দূরে কোথায় আব্দুল বিন উবাই সহ কিছু সংখ্যক মোনাফেক মুসলমানরা একত্রিত হয়ে মসজিদ তৈরি করে সেখানে ইসলাম তথা মুহাম্মদ স. এর শত্রুতা করার প্রচেষ্টা নেয় । এক সময় এ মসজিদকে মর্যাদার মসজিদ করার জন্য মুহাম্মদ স . - কে এনে নামাজ পড়িয়ে নিতে চাইলে পরিচ্ছন্ন হৃদয়ে তাতে মুহাম্মদ স . সম্মতি জানান । পরে সাহাবাদের কথায় ও কোরআনের আয়েত দ্বারা আল্লাহ এ মসজিদ ধ্বংস করার নির্দেশ দেন । সেহেতু মসজিদ ধ্বংস করে দেওয়া হয় , আরো উল্লেখ যোগ্য , এই কোবায় রসুলের স্মৃতি চিহ্নিত প্রথম মসজিদ যাকে তাকোয়ার ভিত্তিতে মসজিদ বলা হয় ।
(২৩)কোন মসজিদে প্রথম জুম্মার নামাজ হয় এবং খোতবা হয় ?
✓ মদিনার বনি সালেম গোত্রে । ৬২২ খৃষ্টাব্দে । হিজরতের পথে কোবা থেকে মদিনা শহরে যাওয়াকালিন । ১২ রবিয়াল আওয়াল ।
(২৪) কোথায় প্রথম আজান দেওয়া হয় ?
✓ মদিনাতুন্নবীতে ।
(২৫)আজানের আগে কিভাবে নামাজে আহ্বান করা হত ?
✓মহল্লাই মহল্লাই সালাত সালাত বলে হেঁকে ।
(২৬) ইসলামের প্রথম মোয়াজ্জেন ?
✓ হজরত বেলাল রা.।
(২৭)আজান কি ভাবে নির্দিষ্ট হয় ?
✓হজরত মুহাম্মদ (স:) নামাজের পূর্বে নামাজীদের কি ভাবে ডাকা যায় তার প্রস্তাব দিলে কেউ বলেন , ঢোল বাজাবার কথা , কেউ বলেন , ঘণ্টা বাজাবার কথা , কেউ শাঁখ বাজাবার কথা , কেউ আগুন জ্বালাবার কথা , অন্য সাহাবা ও ওমর ফারুকের স্বপ্ন অনুযায়ী আজান দেবার ব্যবস্থা হয় ।
(২৮) কোন মসজিদে দুটো কেবলা ?
✓ মসজিদে কেবলাতায়েন । এই মসজিদে আসরের নামাজ পড়া কালিন কেবলা পরিবর্তন হয় ।
(২৯) মদিনার মসজিদে মেহরাব ব্যবস্থা কে করেন ?
✓ হজরত উমর রা . ( ৬৩৮ খৃষ্টাব্দে ) ।
(৩০)আরবের বাইরে কোথায় কে মসজিদ প্রথম করেন ?
✓ ইরাক বিজয়ের পর বসরায় হজরত উতবা ইবনে গাজওয়ান রা. , ৬৩৫ খ্রীঃ ।
(৩১) মসজিদে আলোর ব্যবস্থা প্রথম করেন ?
✓হজরত তামিম দারী রা.।
(৩২)মসজিদে আজান দেবার মিনার প্রথম তৈরি করেন ?
✓ আমীর মাবিয়া রা.।
(৩৩)মসজিদে প্রথম মিনার তৈরি করেন ?
✓মিশরের ফুসতাতে অবস্থিত আমরের মসজিদে ( ৭১৭ খৃষ্টাব্দে ) ।
(৩৪) মসজিদ নির্মাণে পোড়া ইটের ব্যবস্থা করেন ?
✓ খলিফা হারুন অল রসিদ ।
(৩৫)মসজিদে প্রথম সুগন্ধি ব্যবহার শুরু হয় ?
✓হজরত ওমর ফারুকের সময় থেকে ।
(৩৬)মসজিদে প্রথম বিছানা ব্যবহার হয় ?
✓হজরত ওমর রা. সময় থেকে ।
(৩৭)কোন কোন মসজিদে ছ'বার নামাজ হয় ?
✓ মসজিদে কাবা ও মসজিদুন্নবীতে , ৫ ওয়াক্ত ও তাহাজ্জুদের নামাজের আজান হয় এবং জামাত করে নামাজ হয় ।
(৩৮) মসজিদে লাইন ঠিক করার কি ব্যবস্থা ছিল ?
✓ লাইন ঠিক করার জন্য লোক থাকত ।
(৩৯)মসজিদে কি বিনা ওজুতে ওঠা যায় ?
✓হ্যাঁ , যায় ।
(৪০) মসজিদে মেয়েরা কি বিশেষ অসুবিধার অবস্থায় উঠতে পারে ?
✓ হ্যাঁ , পারে ।
(৪১)মসজিদের কোন দিকে দাঁড়িয়ে আজান দিতে হয় ?
✓ দক্ষিণ দিকে দাঁড়িয়ে ।
(৪২) বিনা ওজুতে আজান দেওয়া যায় কি ?
✓ হ্যাঁ , যায় ।
(৪৩)মসজিদে শোয়া যাবে কি ?
✓না ।
(৪৪)মসজিদে কে শুতে পারে ?
✓এক মোয়াজ্বেন । তাও নিয়ত করতে হবে আগামী আজান দেওয়ায় অসুবিধা হেতু ।
(৪৫) নামাজী নয় তারা কি পাখার হাওয়া , লাইট , ব্যবহার করতে পারবে ?
✓ না । এমন কি নামাজী হলেও যখন নামাজ পড়বে না তখন পাখা , আলো ব্যবহার করতে পারবে না । এমনকি মোতাওয়াল্লি পর্যন্ত মসজিদের আলো থেকে নিজের আলো জ্বালাতে পারবে না । সামান্য বিছানা ছিঁড়ে খেলাল করতে পারবে না । সামান্য নোংরা পর্যন্ত করতে পারে না । তার প্রমাণ হজরত আবু হানিফার র. দাড়ি থেকে একটা দাড়ি পড়ে গেলে তুলে পকেটে পুরে নেন ।
(৪৬)মসজিদে জুতো নিয়ে যাওয়া যায় ?
✓হ্যাঁ , যায় । তবে পরে নয় । সামনে রেখেও নামাজ হবে ।
(৪৭)মসজিদে কি দুনিয়ার কথা বলা যায় ?
✓না , যায় না । এতে আয়ু কমে যায় ।
(৪৮)মসজিদের বিছানা মাইক কি অন্য কাজে ব্যবহার করা যাবে ?
✓ মসজিদের কাজ হলে চলবে । না হলে চলবে না । (৪৯)মসজিদে কি তালা দেওয়া যাবে ?
✓নামাজির আসা বন্ধ করার নিয়তে নয় । মসজিদের মাল রক্ষার জন্য দেওয়া চলবে ।
(৫০)মসজিদে বসে তাবিজ লেখা চলবে ?
✓চলবে না ।
(৫১)মসজিদে বই পত্র পড়া চলবে কি ?
✓চলবে ।
(৫২)মসজিদে তসবিহ তেলাওয়াত মিলাদ মহফিল করা চলবে কি ?
✓চলবে , তবে নামাজীর ক্ষতি করে কখনই নয় । (৫৩)মসজিদে নিয়মিত মুসুল্লির অধিকার বেশি না কম ?
✓সকলেরই সমান অধিকার ।
(৫৪) মসজিদের নামাজে কাদের অধিকার সম্মুখ সারিতে দাঁড়াবার ?
✓ যিনি ইমাম হবার উপযুক্ত ও ফাসেক নন । (৫৫)মসজিদে কোন মুসুল্লি স্থায়ী ভাবে জায়গা নির্দিষ্ট করে রাখতে পারে কি ?
✓কোন মতেই পারে না । একমাত্র নির্দিষ্ট জায়গা থাকতে পারে মোয়াজ্জেনের ।
(৫৬)মোয়াজ্জেন কাকে বলে ?
✓যিনি আজান দেন ।
(৫৭)মোয়াজ্জেনের মর্যাদা কি রকম ?
✓ মোয়াজ্জেনকে আল্লাহ শেষ বিচারের দিন এমন মর্যাদাশালী করবে জানলে মোয়াজ্জেন কে হবে তা নিয়ে মারামারি বেঁধে যেত ।
(৫৮)মসজিদে মেয়েদের কোথা দাঁড়ান উচিত ?
✓বলা হয়েছে পুরুষের জন্য প্রথম সারি ও মেয়েদের জন্য শেষ সারি শ্রেষ্ঠ ।
(৫৯) ইমাম হবার উপযুক্ত ?
✓ভাল কোরআন জানার সাথে সাথে নামাজের আরকান সম্বন্ধে জ্ঞাত ব্যক্তি । বয়ঃজ্যেষ্ঠ জ্ঞানী । পরিচ্ছন্ন জামা কাপড় , দেখতে সুশ্রী । রসুলের সুন্নত মানলেওয়ালা । যার উপর লোকের একিন আছে । যে ন্যায্য বিচারে দোষী সাব্যস্ত হয়ে জেল খেটেছেন বা ফাইন দিয়েছেন তিনি ইমাম হতে পারবেন না ।
(৬০)যে যে ইমামের পিছনে নামাজ পড়া মকরূহ ?
✓যে সুরা ভুল পড়ে , কোরআন হাদিসের কিছু জানে না , অন্ধ , পঙ্গু , কুষ্টরোগী , লেঙড়া , লুলো , যে হাটে তোলা তোলে , হারাম উপার্জনকারী , হারাম খেকো , অরণ্যবাসী , ফাসেক , জ্যোতিষি , মহিলা , যে রাষ্ট্রীয় ও সামাজিক ন্যায় বিচারে শাস্তিপ্রাপ্ত ।
(৬১)মহল্লায় একাধিক মসজিদ থাকলে কোন মসজিদে নামাজ পড়া উচিত ?
✓নিকটতম মসজিদে ।
(৬২)কি রকম জমিতে মসজিদ হতে পারে ?
✓কেনা , ওয়াকফ করা । হিন্দুর জমি হলেও চলবে তার থেকে কিনে নিতে হবে । এক টাকা হলেও দাম দিয়ে কিনতে হবে ।
(৬৩)হিংসা করে মসজিদ করলে তাতে নামাজ হবে কিনা ?
✓নামাজ আদায় হয়ে যাবে । কিন্তু স্থায়ী ভাবে না পড়া ভাল । এরকম মসজিদ ভেঙে ফেলা উচিত ।
(৬৪) জামাতের সারির মধ্যে বাচ্চারা থাকলে নামাজ হবে কি ?
✓ নিশ্চয় হবে ।
(৬৫) মসজিদের পরিচালক ফাসেক , ধর্মবিরুদ্ধ রাজনীতির দুষ্টু লোক থাকা উচিত কি ?
✓মুসলমানের দৈন্যতা এতে প্রকট হয়ে ওঠে । উচিত নয় ।
(৬৬)রসুন , পিয়াজ , মদ খেয়ে অতি নোংরা জামাকাপড় পরে মসজিদে আসা উচিত কি ?
✓উচিত নয় ।
(৬৭)কত দূরে নূতন মসজিদ করা যেতে পারে ?
✓ ঝগড়া , অশান্তি না করে মুখে জোরে আজান দিলে যতদূর আওয়াজ যায় তার বাইরে । শহরের কথা আলাদা ।
(৬৮) মুহাম্মদ (স:) মসজিদে কোন কোন কাজ করতেন ?
✓স্বয়ং মসজিদে নামাজ পড়তেন ও পড়াতেন । বাইরের অতিথি ( বিধর্মী , স্বধর্মী ) গ্রহণ করতেন । খোতবা দিতেন । ধর্মীয় আলোচনা করতেন । মসজিদে আলোচনা করে বিভিন্ন যুদ্ধে ও গাজোয়ায় সৈন্য পাঠাতেন । ইবাদত করতেন । বিচার করতেন। মসজিদ ছিল মুহাম্মদ (স:) - এর রাজসভা ও বিশ্ববিদ্যালয় ।
(৬৯)মসজিদ তৈরিতে সুদ , ঘুষ , জাকাত , ফেতরা , কোরবানী , সদকার চামড়া টাকা দেওয়া যায় কি ?
✓ না , যায় না ।
(৭০) মসজিদে ব্যয়কে কি বলা হয় ?
✓সদকায়ে জারিয়া ।
(৭১) মসজিদের মাইকে দেশের লোক মারা গেলে সংবাদ দেওয়া যায় কি ?
✓উচিত নয় । তবে কিছু পয়সা দিলে চলবে ।
(৭২) মসজিদে নামাজ পড়তে এসে সালাম দেওয়া যায় কি ?
✓ নিশ্চয় যাবে । তবে সমঝে অপরের নামাজে ক্ষতি না হয় । জানা দরকার এখানে জ্বেনেরাও নামাজ পড়ে ।
(৭৩)মসজিদে নফল এবাদত করা যায় কি ?
✓ একপাশে মুসুল্লির ক্ষতি না করে ।
(৭৪)মসজিদে শোয়া বসা যাবে কি ?
✓এতেকাফ কারী দিনরাত থাকতে পারেন । খানিক জায়গা পরদা করেও থাকতে পারেন ।
(৭৫)তবলীগ জামাতের লোক এসে ধর্ম প্রচারের মসজিদে থাকা উচিত কি ?
✓ মসজিদে আম লোকের শোয়া নিষেধ । তার ওপর বাচ্চা , বুড়ো , ফাসেক , আনাড়ী শুয়ে রাতে অজান্তে নামাজ পাটি নোংরা করে দিতে পারে এবং লজ্জায় না বললে নামাজীদের যেমনি ক্ষতি তেমনি তবলীগ জামাতের নেতাদেরও গোনাহ হবে । সব বহন করে আনতে পারে বর্তমানে হালকা তাঁবু বহন করে আনতে পারে না ? দ্বিতীয়ত একদল এর বিরোধিতা যখন করছে তখন জোর করে তবলীগের নাম । করে মুসলমানের কওমের মধ্যে নূতন ফ্যাসাদ সৃষ্টি হয়ে যাচ্ছে । ফ্যাসাদ সৃষ্টিকারী অবশ্যই জালেম । তারা যে কোন মানুষের চেয়ে নিকৃষ্টতর ।
(৭৬) কলকাতার প্রাচীনতম মসজিদ ?
✓শাহ নিয়ামতুল্লাহ মসজিদ ( প্রায় ৭০০ বছরের পুরাতন বড় বাজার নিমতলা ) ।
(৭৮)কলকাতার মোট মসজিদের সংখ্যা ?
✓ প্রায় ৮০০। এর মধ্যে ১৫০ মসজিদে নামাজ হয় না । ( এই সমস্ত মসজিদ ১৯৪৬ , ১৯৫০ , ১৯৫৬ , ১৯৬৪ - তে বন্ধ হয়ে যায় । যেমন বালিগঞ্জ লেক মসজিদ , ব্যারাকপুর ১৫ নং গেটের ধারে মসজিদ । বিধান শিশু উদ্যানের মসজিদ । বেলেঘাটায় সওলাতিয়া মসজিদ । )
(৭৯)কলকাতার অফিস কাছারিতে কোথা কোথা মসজিদ আছে ?
✓ হাইকোর্টে ( একাধিক মসজিদ ) মহাকরণে , ব্যাংকশাল কোর্টে , মেডিকেল কলেজে , ইস্টার্ন রেল অফিসে , বিবাদি বাগ , ভবানীভবনে , আলিপুর জেলখানা , পি.এম জি অফিস , কলকাতা মাদ্রাসা , বেকার হোস্টেল , কারমাইকেল হোস্টেল , এম.এল. , জুবিলি , বিকাশ ভবন ( সল্টলেক ) এ সব জায়গায় ওয়াক্তিয়া নামাজ ও জুম্মার নামাজ হয় প্রায় জায়গায় স্থায়ী ইমাম আছেন ।
(৮০)পৃথিবীর সব থেকে বড় মসজিদ ?
✓১. ইরাকের অলি মালয়া মসজিদ । তৈরি ৮৪২ থেকে ৮৫২ খ্রীষ্টাব্দে । ৪০,১৪০৮ স্কোয়ার ফুট , ৭৮৪ ফুট দৈর্ঘ্য ৩৫১২ ফুট প্রস্থ । এখন ধ্বংসপ্রায় । ২. ইন্দোনেশিয়ার বড় মসজিদ । জাকার্তা শহরে । ১৯৬২ খৃষ্টাব্দে প্রতিষ্ঠিত । গম্বুজের বৃত্ত ১৪৭.৬ ফুট । ভিতরে ৫০ হাজার নামাজী ধরে ।
(৮১) ভারতের বর্তমানে বৃহত্তম মসজিদ ?
✓বাদশাহ শাহজাহানের তৈরি দিল্লির জামে মসজিদ । (৮২)পশ্চিম বাংলার বৃহত্তম মসজিদ ?
✓মালদহের শাহী মসজিদ ।
এখন হেরিটেজ বিল্ডিং বলে সংরক্ষিত । পশ্চিমের দেওয়ালের গাত্রে পাথরের ঠাকুরের মূর্তি সচক্ষে দেখে এসেছি । মুর্শিদাবাদের কাটরা মসজিদও বৃহৎ মসজিদের তালিকায় পড়ে । চতুর্দিকে ছোট ছোট ঘর যা মাদ্রাসার ছাত্রদের জন্য ব্যবহার হত এখন বিরান । (৮৩)বাংলা দেশের রাষ্ট্রীয় মসজিদ ?
ঢাকার বায়তুল মোকাররাম ।
(৮৪)কলকাতার বড় মসজিদ হিসাবে খ্যাত ?
✓ সিঁদরা পটি মসজিদ ।
(৮৪) কলকাতায় এয়ার কন্ডিশন মসজিদ ?
✓ সেন্টাল এভিনিউয়ে মেছুয়া বাজারের মসজিদ । (৮৫)কলকাতার প্রাচীন মসজিদ ?
✓টালিগঞ্জের মোড়ে টিপু বংশের দ্বারা তৈরি মসজিদ ও ধর্মতলার টিপু সুলতান মসজিদ ।
(৮৬) কলকাতার সুন্দর বড় মসজিদ ?
✓নাখোদা মসজিদ ( পাঁচতলা ) ।
(৮৭)মসজিদ নগরী কোন শহরকে বলে ?
✓ ঢাকা শহরকে ।
(৮৮)কোন শহরে সর্বাধিক সংখ্যক মসজিদ ? ✓কন্সটান্টি নোপলে ।
(৮৯) পশ্চিমবঙ্গের প্রাচীনতম মসজিদ ?
✓ হুগলি জেলার জাংগীপাড়া থানার ফুরফুরা শরীফ গ্রামের মাটিয়া মসজিদ ( মাটির মসজিদ ) প্রায় ৭৯০ বছরের । পাণ্ডুয়ার সুলতানি মসজিদ ( জি টি রোডের ওপর ) সাত শতাধিক বছরের পূরাতন । ফুরফুরার মিঞা সাহেব মহল্লার ( পীর সাহেবের বাড়ি সংলগ্ন ) মাটির মসজিদ প্রায় ৪০০ বছরের পুরানো । হাড়োয়া গোরা চাঁদ শাহ মসজিদ । শান্তিপুরের শাহী মসজিদ । (৯০)মসজিদে প্রথম মোজাইক লাগান হয় ?
✓ জেরুজালেমের কুববাতুস সাখরায় ।
(৯১)মসজিদের মেম্বারে তিন ধাপ প্রচলন করেন ? ✓হজরত ওমর ফারুক রা.।
(৯২)মসজিদের থাকাকালিন আজান হলে মুসলমানের কি কর্তব্য ?
✓নামাজ না পড়ে বের হওয়া যাবে না ।
![]() |
| Free copy right photo download |

0 Comments